কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : জানাযার ছালাতে ইমাম যদি স্বরবে ক্বিরআত করেন ও দু‘আ-দরূদ পড়েন তাহলে মুক্তাদীরা কি শুধু সূরা ফাতিহা পড়ে চুপ থাকবে; না-কি অন্যান্য দু‘আ-দরূদও পড়বে?

উত্তর : জানাযার ছালাত স্বরবে হোক কিংবা নিরবে হোক সর্বাবস্থায় ইমাম-মুক্তাদী সকলকে সূরা ফাতিহাসহ সকল দু‘আ-দরূদ পড়তে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে মুসলিম মারা যায় আর তার জানাযায় এমন চল্লিশজন লোক তার জানাযার ছালাতের জন্য দাঁড়ায়, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তাহলে আল্লাহ তা‘আলা তার সম্পর্কে তাদের সুপারিশ কবুল করেন (ছহীহ মুসলিম, হা/৯৪৮; মিশকাত, হা/১৬৬০)। এই হাদীছ প্রমাণ করে যে, মুক্তাদীদেরকেও মাইয়্যেতের জন্য আল্লাহর নিকট সুপারিশ করতে হবে।

-রফীকুল ইসলাম

সাপাহার, নওগাঁ।


Magazine