উত্তর : যে কোন বৈধ জাতীয় জিনিসের ডিজাইন সহ যে কোন কাজ করা শরী‘আতে জায়েয আছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা পরস্পর নেকী ও তাক্বওয়ার কাজে সহযোগিতা কর অন্যায় ও সীমালংঘনে সহযোগিতা কর না’ (মায়েদাহ, ২)। তবে প্রাণীর ছবি বা মূর্তি বানানোর কাজে সহযোগিতা করা যাবে না। কেননা তাতে অন্যায় ও পাপ কাজে সহযোগিতা করা হবে। তাছাড়া প্রাণীর ছবি বা মূর্তি বানালে ক্বিয়ামতের দিন কঠিন শাস্তি সম্মুখিন হতে হবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ্র পক্ষ থেকে মানুষের মধ্যে ছবি-মূর্তি অংকনকারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯; তাহক্বীক্ব মিশকাত, হা/৪৪৯৭)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
