উত্তর : তাদেরকে কুরবানীর গোশত দেওয়া যাবে। কেননা সামর্থ্য থাকলেই কুরবানী করা যরূরী নয়। আবুবকর ও ওমর রযিয়াল্লাহু আনহুমা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো কখনো কুরবানী করেননি (বায়হাক্বী, ইরওয়াউল গালীল, হা/১১৩৯, ৪/৩৫৪; ফিক্বহুস সুন্নাহ, ৪/১৭৭)। আবু মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহু বলেছেন, ‘সামর্থ্য থাকার পরও আমি কুরবানী দিই না এই আশঙ্কায় যে, আমার প্রতিবেশীগণ হয়ত মনে করবে কুরবানী দেওয়া আমার জন্য যরূরী’ (ইরওয়াউল গালীল, ৪/৩৫৫)।
-আব্দুল হামীদ
তালা, সাতক্ষীরা।
