কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : দীর্ঘ পথ যেমন ভারতের ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে মাঝে মাঝে দুই-তিনদিন ট্রেনেই থাকতে হয়, তখন কি ছালাত কছর করা যাবে?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় ছালাত ক্বছর করতেন। ইয়ালা ইবনু উমাইয়া রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু-কে বললাম, (ব্যাপার কী) আল্লাহ তা‘আলা বলেন, ‘কাফেররা তোমাদেরকে বিপদে ফেলবে মর্মে যদি ভয় কর তাহ’লে তোমরা কছর করতে পার’ (নিসা, ১০১)। এখন তো মানুষ সম্পূর্ণ নিরাপদ। (তথাপি আমরা কছর করি কেন?) ওমর রাযিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেরূপ আশ্চর্যবোধ করছেন আমিও আপনার ন্যায় আশ্চর্যবোধ করতাম। একদা আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এটা জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, এটি একটি দান, যা আল্লাহ তোমাদের প্রতি করেছেন। সুতরাং তোমরা তার দান গ্রহণ করো’ (ছহীহ মুসলিম, হা/৬৮৬; মিশকাত, হা/১৩৩৫)।

-আব্দুল জববার

পীরগাছা, রংপুর।


Magazine