কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): সূরা আল-হুজুরাতের ১১ নম্বর আয়াত এবং তাফসীর পড়ে আমার মনে হয়েছে যে, ‘বাঙালি’ শব্দকে বিকৃত করে ‘বাঙ্গু’ বলে সম্বোধন করা উপহাস, তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননাকর উপাধি হওয়ায় এটি হারাম। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করলে কেউ বলেন, আমি নাকি নিজে কুরআন বুঝে হারাম-হালালের ফাতওয়া দিচ্ছি। আমার প্রশ্ন হলো, ‘বাঙ্গু’ শব্দটি অবমাননাকর অর্থে ব্যবহার করা কি শরীআতের দৃষ্টিতে হারাম? আর এ বিষয়ে আমার মন্তব্য কি ফাতওয়া দেওয়ার শামিল?

উত্তর: কাউকে বাঙ্গু বলে অবমাননা করা হারাম (আল-হুজুরাত, ৪৯/১১)। এধরনের কথা বলা ঈমানদারের উচিত নয়। এটা অভিশাপের অন্তর্ভুক্ত। আর কোনো বিষয়কে হারাম বা হালাল বলা ফাতওয়া প্রদানের শামিল (কিতাবুত তা‘রীফাত, ১/৩২)।

প্রশ্নকারী : ইকবাল হোসাইন

পিরোজপুর।


Magazine