উত্তর: এটা নিঃসন্দেহে শরী‘আত সম্মত নয় বরং বড় শিরক। কেননা একজন মুসলিমের সমস্ত ইবাদত তথা ছালাত-ছওম, হজ্জ-যাকাত, দো‘আ, তাওক্কুল বা ভরসা, ভয়-ভীতি, কুরবানী ইত্যাদি সবকিছুই হবে একমাত্র আল্লাহর জন্য (আন‘আম, ১৬২; কাওছার, ২)। তাই আল্লাহ ছাড়া অন্য কারও খুশি করার জন্য মসজিদ নির্মাণ করা এবং খাসি জবাই করা বড় শিরকের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তা‘আলা বিচারের মাঠে কখনো ক্ষমা করবেন না (নিসা, ১১৬)। আর এই ধরনের জিনের আঁছর থেকে রক্ষার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো সুনণাতী দো‘আই যথেষ্ট হবে ইনশাআল্লাহ (বুখারী, হা/২৩১১,৫০১৯,১৬৯; মুসলিম, হা/২৬৯১)।
-বাদরুল ইসলাম
বাড্ডা, ঢাকা।
