উত্তর: জিনে আক্রান্ত হওয়ার ধারণা বেশিরভাগ অমূলক হয়। সামান্য অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হলেই কিছু মানুষ মনে করে, জিনে আক্রান্ত হয়েছে। তবে যদি অতিমাত্রায় অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়, তাহলে শারঈ রুকইয়া গ্রহণ করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই শিরকী তাবীয ইত্যাদি গ্রহণ করা যাবে না। এক্ষেত্রে স্বামী যদি জোর করে, তাহলে তার আনুগত্য করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো আনুগত্য নেই গুনাহের কাজে’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭)। স্বামী ও তার পরিবারের লোকদেরকে কোনো বিজ্ঞ আলেমের মাধ্যমে শিরকের পরিচয় ও ভয়াবহতা বুঝানোর ব্যবস্থা করতে হবে।
প্রশ্নকারী : সুমাইয়া
বগুড়া।
