কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): জমি ভাগের সময় আমার বাবা আমাকে ১৫ কাঠা জমি সবার সম্মতিক্রমে বেশি দিয়েছেন এবং বোনদের ১০ কাঠা করে জমি দেওয়া হয়েছে, যদিও তারা বেশি পাবে। তখন তারা মেনে নিয়েছিল, কিন্তু অনেক বছর পরে এখন তারা মানছে না। জমি ভাগভাগি হয়ে গেছে। বাবা-মা এখনো বেঁচে আছে। এখন করণীয় কী?

উত্তর: কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার সন্তানদের মাঝে সম্পদ বণ্টন করা থেকে বিরত থাকা উচিত। কারণ যদি সে তার সম্পদ সন্তানদের মধ্যে বণ্টন করে দেয়, তাহলে সে নিজেই তাদের কাছে প্রয়োজনগ্রস্ত হয়ে পড়তে পারে। তখন তারা হয়তো তার প্রতি কর্তব্য পালন করবে না। তারা অর্থ খরচ করে ফেলতে পারে এবং তা নষ্টও করতে পারে। সুতরাং প্রত্যেক মানুষের উচিত তার সম্পদ সন্তানদের মধ্যে বণ্টন করার জন্য অতিরিক্ত আগ্রহী না হওয়া এবং তাড়াহুড়া না করা; যদিও সে তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, এমনকি যদি সে মনে করে যে তারা তার সঙ্গে সদ্ব্যবহার করবে। তবে কেউ যদি তার জীবিত অবস্থায় সন্তানদের মাঝে সম্পদ বণ্টন করে দিতে চাই, তাহলে সে যেন অংশহারে বণ্টন করে। আর অংশহারে বণ্টন করা না হলে সম্পদগুলো সন্তানদের থেকে ফিরিয়ে নিবেন (ছহীহ বুখারী, হা/২৫৮৭; ছহীহ মুসলিম, হা/১৬২৩)।

প্রশ্নকারী : আজাদুল বারী

বড়াইগ্রাম, নাটোর।


Magazine