উত্তর : মুক্তাদী যে অবস্থাতেই জামা‘আতে শরীক হোক না কেন ইমাম আমীন বললে সেও আমীন বলবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম যখন আমীন বলবে তখন তোমরাও আমীন বল (বুখারী, হা/৭৮০; মুসলিম, হা/৪১০; মিশকাত, হা/৮২৫)। আলী ও মু‘আয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কোন লোক যখন জামা‘আতের ছালাতে শরীক হওয়ার জন্য আসবে তখন ইমাম যে অবস্থায় থাকবে সে অবস্থাই গ্রহণ করবে’ (তিরমিযী, হা/৫৯১; আল-জামি‘, হা/২৬১; ত্বাবারানী, ২০/২৬৭ পৃঃ)।
-সুজন আলী
মুন্সীপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
