কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): গুনাহে জারিয়া বা চলমান গুনাহের পথ বন্ধ করতে না পারলে করণীয় কী? যেমন- এমন কোনো ওয়েবসাইট যেখানে লাইক, কমেন্ট করলে ডিলিট করা যায় না, কিংবা ডিলেট করার পদ্ধতি জানা নেই?

উত্তর: কেউ কোনো হারাম পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার পর অনুতপ্ত হলে সঙ্গে সঙ্গে উক্ত গুনাহ থেকে বিরত হওয়া এবং আন্তরিকভাবে তওবা করা আবশ্যক। সম্ভব হলে করা লাইক, কমেন্ট বা শেয়ার মুছে ফেলতে হবে। আর তা মুছে ফেলা সম্ভব না হলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা ও ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের গুনাহে পুনরায় লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গুনাহ থেকে তওবাকারী এমন, যেন সে কোনো গুনাহই করেনি’ (ইবনু মাজাহ, হা/৪২৫০)। অতএব, গুনাহের বিষয়টি অপসারণের সাধ্য থাকলে তা অপসারণ করবে; সাধ্যের বাইরে হলে আন্তরিক তওবা করবে এবং পুনরায় না করার দৃঢ় সংকল্প করবে। আল্লাহ তাআলা বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিষয়ে দায়ী করেন না।

প্রশ্নকারী : মো. হাবিবুল্লাহ

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

Magazine