কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): আমাদের মসজিদে ও আশেপাশের মসজিদগুলোতে উশরের ধান মসজিদে দেওয়ার জন্য উৎসাহিত করা হয় এবং গ্রামবাসী সেই উশরের ধান মসজিদে দিয়ে আসে। এভাবে মসজিদে উশর দিলে তা আদায় হবে কি? অন্য কোথায় আমরা উশর দিতে পারি কি?

উত্তর: মসজিদ নির্মাণ বা মসজিদের কোনো কাজে উশর প্রদান করলে তা আদায় হবে না। কেননা উশর যাকাতের অন্তর্ভুক্ত। আর যাকাত প্রদানের ৮টি খাত রয়েছে-

১. ফকীর।

২. মিসকীন।

৩. উশর আদায়ের জন্য সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি।

৪. ইসলাম গ্রহণে আগ্রহী করার উদ্দেশ্যে অমুসলিমকে উশর প্রদান করা।

৫. দাসমুক্তির জন্য উশর প্রদান করা।

৬. ঋণগ্রস্ত ব্যক্তি।

৭. জিহাদী কাফেলা থেকে পথিমধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুজাহিদ।

৮. মুসাফির (আত-তাওবা, ৯/৬০)।

এই ৮টি খাতের যেকোনো খাতে উশর প্রদান করলে তা আদায় হয়ে যাবে। উল্লেখ্য, মাদরাসার ইয়াতীম বা গরীব ছাত্রদের উদ্দেশ্য করে মাদরাসা কর্তৃপক্ষের নিকট উশর প্রদান করা যায়। কারণ কর্তৃপক্ষ তাদের প্রতিনিধি হয়ে থাকে। পাশাপাশি মসজিদে উশর বা ফিতরা একত্রিত করে যদি গ্রামের অসহায় গরীব-মিসকীনদের মধ্যে বণ্টন করা হয়, তাহলে মসজিদে উশর-ফিতরা জমা করা যাবে।

প্রশ্নকারী : আরিফ

ঠাকুরগাঁও।


Magazine