কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

(৪২) রামাযানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে গেলে এবং অপবিত্র অবস্থায় সাহারী খেয়ে ছিয়াম রাখলে উক্ত ছিয়াম শুদ্ধ হবে কি?

উত্তর : ছিয়াম শুদ্ধ হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো অপবিত্র অবস্থায় ফজর করতেন। অতঃপর ছিয়াম রাখতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ ব্যতীত স্ত্রী সহবাসের কারণে অপবিত্র অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং ছিয়াম পালন করেছেন (ছহীহ বুখারী, হা/১৯৩১, ‘ছিয়াম’ অধ্যায়, ‘অপবিত্র অবস্থায় ছিয়াম পালনকারীর সকাল হওয়া’ অনুচ্ছেদ-২২)।

-আব্দুস সাত্তার

বুড়িচং, কুমিল্লা।


Magazine