উত্তর : ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু কর্তৃক মহিলাদেরকে মসজিদ হতে বের করে দেওয়ার হাদীছটি ছহীহ। হাদীছটি আবু আমর আশ-শায়বানী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে (ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৩৪৯; মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৫২০১)। উল্লেখ্য যে, ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু মহিলাদেরকে পাঁচ ওয়াক্ত ছালাতে আসতে নিষেধ করতেন না। বরং তিনি তাদেরকে জুম‘আর ছালাতে আসতে নিষেধ করতেন (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৩৪৯; মু‘জামুল কাবীর, হা/৯৪৭৫)। অবশ্য এটা ছিল তার ব্যক্তিগত ইজতিহাদ। কেননা এ মর্মে আর কোনো হাদীছ বা ছহীহ বর্ণনা পাওয়া যায় না। তবে মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত ছালাত বাড়িতে পড়া ভালো (আবুদাঊদ, হা/৫৭০)। তাদের জন্য জুম‘আর ছালাত মসজিদে পড়া ভালো (ছহীহ মুসলিম, হা/৪৪২; মিশকাত, হা/১০৮২)। আর ঈদের মাঠে যাওয়া তাদের জন্য উত্তম (ছহীহ বুখারী, হা/৩৫১; ছহীহ মুসলিম, হা/৮৯০; মিশকাত, হা/১৪৩১)।
-মোঃ রোকনুযযামান
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
