উত্তর: ছিয়াম অবস্থায় ইন্টারনেটে অশালীন কিছু দেখলে ছিয়াম ভঙ্গ হয় না, তবে তা ছিয়ামের ছওয়াব কমিয়ে দেয় এবং কখনো কখনো ছিয়ামের ছওয়াব সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অনেক ছিয়াম পালনকারী আছে, ছিয়াম থেকে তাদের প্রাপ্য কেবল ক্ষুধা। আর অনেক রাতজাগা ইবাদতকারী আছে, ক্বিয়াম (ছালাত) থেকে তাদের প্রাপ্য কেবল জাগরণ’ (ইবনু মাজাহ, হা/১৬৯০)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা, মন্দ কাজ ও অজ্ঞতাপূর্ণ আচরণ পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার খাবার ও পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই’ (ছহীহ বুখারী, হা/১৯০৩)।
প্রশ্নকারী : সাদেক
বরিশাল।
