উত্তর : ছালাতের জন্য রেকর্ডকৃত আযান দেয়া জায়েয নয়। কারণ আযান একটি ইবাদত। আর ইবাদতের জন্য নিয়ত আবশ্যক (ছহীহ বুখারী, হা/১; ছহীহ মুসলিম, হা/১৯০৭; মিশকাত, হা/১; ফাতাওয়া উছায়মীন, ১২/১৮৮)। তাছাড়া আযানের সাথে অনেক ফযীলত জড়িত। যন্ত্রের সাহায্যে আযান দেয়া হলে ফযীলত থেকে বঞ্চিত হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্বিয়ামতের দিন মুওয়াযযিনের গর্দান সব মানুষের চেয়ে লম্বা ও উঁচু হবে’ (মুসলিম, হা/৩৮৭; মিশকাত, হা/৬৫৪)। অন্য হাদীছে বলেন, ‘মুওয়াযযিনের আযান মানুষ ও জিনসহ যে কেউই শ্রবণ করবে, সেই ক্বিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে’ (বুখারী, হা/৬০৯; মিশকাত, হা/৬৫৬)।
-আব্দুল্লাহ
রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
