উত্তর: কাফের বলতে অমুসলিমকে বুঝায়, যারা আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে স্বীকৃতি দেয়নি। তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কাফেরদের অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। তারা তাতে চিরকাল অবস্থান করবে; তারা সেখানে কোনো অভিভাবকও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না’ (আল-আহযাব, ৩৩/৬৪-৬৫)।
-সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।
