উত্তর : কবরস্থানের উন্নয়নকল্পে দান করা যাবে। কেননা, তা ভাল কাজে অংশ গ্রহণকেই শামিল করে। তবে মাযারস্থ কবরে দান করা থেকে বিরত থাকতে হবে। কেননা, সেখানে দানকৃত অর্থ-সম্পদ শিরকী ও বিদ‘আতী কর্মকাণ্ডে ব্যবহার হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরষ্পরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)।
-আবু যায়েদ
বাগমারা, রাজশাহী।
