কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : ওয়ারিসের জন্য অছিয়ত করা যাবে কি?

উত্তর : ওয়ারিসের জন্য অছিয়ত করা জায়েয নয়। আবু উমামাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ‘নিশ্চই আল্লাহ প্রত্যেক হক্বদারের অংশ নির্দিষ্ট করেছেন। সুতরাং কোনো ওয়ারিসের জন্য অছিয়ত নেই (আবুদাঊদ, হা/২৮৭০; ইবনু মাজাহ, হা/২৭১৩; মিশকাত, হা/৩০৭৩)।

-আব্দুল জববার

 গোদাগাড়ী, রাজশাহী।


Magazine