কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : উটের গোশত খেলে ওযূ করতে হয় কেন?

উত্তর : কারণ এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জাবের ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, হে আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, উটের গোশত খেয়ে ওযূ করবে’ (ছহীহ মুসলিম, হা/৩৬০; মিশকাত, হা/৩০৫)। অতএব এরূপ কোন নির্দেশের ক্ষেত্রে মুমিন নারী-পুরুষের প্রশ্ন তোলার কোন অবকাশ নেই (আহযাব, ৩৬)।

-রাজু আহমাদ

পবা, রাজশাহী।


Magazine