কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শুনে ‘আল্লাহুম্মা ছাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি’ দু‘আটি পড়ার শারঈ ভিত্তি আছে কি?

উত্তর : না, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শুনে ‘আল্লাহুম্মা ছাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি’ পড়ার পক্ষে কোন ছহীহ সূত্র পাওয়া যায় না। তবে ছাহাবীগণ সবসময় হাদীছের বিবরণ দিতে গিয়ে রাসূল বা মুহাম্মাদ নামটি আসতেই ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ ব্যবহার করেছেন। আমাদের নবী মূসা আলাইহিস সালাম-এর নাম উল্লেখ করে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলেছেন (ছহীহ বুখারী, হা/৭৮)। অতএব নবীগণের নাম আসলে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলতে হবে। এতদ্ব্যতীত মানুষের তৈরীকৃত বিভিন্ন মনগড়া দরূদ পাঠ করা বিদ‘আত। ইবনু হাজার আসক্বালানী রাহিমাহুল্লাহ বলেন, ‘হাদীছে বর্ণিত শব্দ ব্যতীত অন্য কোন শব্দ দ্বারা দরূদ পাঠ করা যাবে এরূপ কোন বর্ণনা ছাহাবী বা তাবেঈ থেকে আমরা অবগত নই’ (মুহাববাতুর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃঃ ৮০)।

মৃত মানুষের অঙ্গ জীবিত মানুষকে দেয়া যেতে পারে নিমেণাক্ত শর্তানুসারে (১) লোকটির বাঁচার সম্ভবনা থাকলে (২) জীবিত ব্যক্তির মরণপূর্ব অনুমতি থাকলে (৩) গ্রহীতা রাযী ও খুশি থাকলে (৪) উক্ত অঙ্গ ছাড়া অন্য কোন চিকিৎসা নেই প্রমাণিত হলে এবং (৫) দক্ষ ডাক্তার এ ব্যাপারে নিশ্চিত হলে (আল-ফিক্বহুল ইসলামী (সংক্ষিপ্ত, পৃঃ ১১০); বাক্বারাহ ১৭৩)।


Magazine