কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): স্বামী মৃত্যুবরণ করলে আগে থেকে পরিধান করা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি জায়েয না নাজায়েয?

উত্তর: স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীর আগে থেকে পরিধানকৃত নাকফুল, কানের দুল, হাতের চুরি, মালা, পরিহিত শাড়ি খুলে রাখার রেওয়াজ হিন্দুদের পক্ষ থেকে চলে আসা বাড়াবাড়ি ও কুসংস্কার। অন্যদিকে সদ্য বিধবা স্ত্রীকে নতুন শাড়ি উপহার দেওয়াও কুসংস্কার মাত্র। ইদ্দত কালে তথা চার মাস দশ দিন স্ত্রী স্বামীর বাড়িতে অবস্থান করবে এবং শাড়ি বা অলংকার পরিধান করে সাজসজ্জা গ্রহণ করতে পারবে না। একান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না (আবূ দাঊদ, হা/২৩০০, ২৩০৪; তিরমিযী, হা/১২০৪)।

-রবিউল ইসলাম

মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী।

Magazine