উত্তর : কোন ব্যক্তিরই পায়ে সালাম করা জায়েয নয়। অনুরূপভাবে সমাজে কদমবুচি নামে পদ চুম্বনের যে প্রথা দেখা যায় সেটাও বিধর্মী প্রথা। কোন কোন ছাহাবী জাহেলিয়াতের পুরাতন স্বভাব অনুযায়ী কখনো কখনো ভালবাসার আতিশয্যে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত, পা, কটিদেশ ইত্যাদি চুম্বন করতে চেয়েছেন। কিন্তু সাধারণভাবে সকল ছাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈদের যুগে মুসলিম সমাজে কোথাও এ রেওয়াজ ছিল না। অতএব, দ্বীন ইসলামের মধ্যে যেকোন সৃষ্ট রীতি প্রত্যাখ্যাত ও বিদ‘আত। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন রীতি সৃষ্টি করল, যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। অতএব, পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, শ্বশুর-শাশুড়ি বা কোন মুরববীর পায়ে সালাম করা শরী‘আত সম্মত নয়।
-আবুল হাসান
গিন্দগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
