উত্তর : যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তা‘আলা অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে ২৫ জনের বর্ণনা পবিত্র কুরআনে পাওয়া যায়; অন্যান্যদের সম্পর্কে তেমন কিছু জানা যায় না। আল্লাহ তা‘আলা বলেন, ‘আমি এমন রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন কতিপয় রাসূল প্রেরণ করেছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনাইনি’ (নিসা, ১৬৪)। তবে ৩১৫ জন নবী-রাসূল সম্পর্কিত বর্ণনাটি ছহীহ। আবু যার গিফারী রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, রাসূলগণের সংখ্যা কত? তিনি বললেন, তিনশত দশজনেরও কিছু বেশীর এক বিরাট জনগোষ্ঠী’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/১৩০)। অপর বর্নণায় আছে, তিনশত পনের জন (আহমাদ, হা/২১৫৮৬; সিলসিলাহ ছহীহাহ, হা/২৬৬৮)। উল্লেখ্য যে, ‘মহান আল্লাহ ১ লক্ষ ২৪ হাযার নবী-রাসূল প্রেরণ করেছেন’-মর্মের বর্ণনাটি ছহীহ (আহমাদ, হা/২২৩৪২; মিশকাত, হা/৫৭৩৭)।
রোকনুযযামান
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
