উত্তর : তেলাওয়াতের সূচনা যদি সূরার প্রথম থেকে হয় তাহলে ‘আঊযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ দু’টাই পড়তে হবে। কারণ একটি সূরা থেকে আর একটি সূরা পৃথক করার মাধ্যম হচ্ছে ‘বিসমিল্লাহ’ (আবুদাঊদ, হা/৭৮৮)। আর যদি তেলাওয়াত সূরার ভিতর থেকে আরম্ভ হয় তাহলে শুধু ‘আঊযুবিল্লাহ’ পড়তে হবে। আল্লাহ বলেন, ‘আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র নিকট আশ্রয় চাইবেন’ (নাহ্ল, ৯৮)।
-রাসেল মাহমুদ (মনির)
দূর্গাপুর, রাজশাহী।
