উত্তর: নারীর ছবি ব্যবহার করা বা নারীদের দিয়ে বিজ্ঞাপন করা ইসলামে জায়েয নয়। কেননা নারীর সৌন্দর্য, অঙ্গ-প্রত্যঙ্গ বা আকর্ষণীয় ভঙ্গিতে নিজেকে প্রকাশ করা হারাম। আর নারীদের শর্ট টি-শার্ট এবং শর্ট প্যান্ট পড়া অশ্লীলতার অন্তর্ভুক্ত, যদিও এটা তাদের কালচার। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’ (আন-নূর, ২৪/১৯)। আর ফেতনার সম্ভাবনা না থাকলে এবং শালীন পোশাক পড়া থাকলে, মহিলা মালিকের কোনো বৈধ কাজ অর্থের বিনিময়ে করা যায়।
প্রশ্নকারী : সোহান শেখ
বগুড়া।
