উত্তর : সূরা নিসার ৭৮ আয়াতে বলা হয়েছে, ‘কল্যাণ-অকল্যাণ সবই আল্লাহ্র পক্ষ থেকে হয়ে থাকে’। পক্ষান্তরে ৭৯ নং আয়াতে বলা হয়েছে, ‘কল্যাণ হয় আল্লাহ্র পক্ষ থেকে আর অকল্যাণ হয় ব্যক্তির নিজের পক্ষ থেকে’। উভয় বক্তব্যের সমাধান হল, প্রকৃতপক্ষে কল্যাণ-অকল্যাণ সবই আল্লাহ্র পক্ষ থেকে হয়ে থাকে তবে, তবে অকল্যাণ আল্লাহ তা‘আলা বান্দার উপর তার কৃতকর্মের ফল স্বরূপ নাযিল করে থাকেন। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমাদের উপর যেসব বিপর্যয় আসে তা তোমাদেরই কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক পাপ ক্ষমা করে থাকেন’ (শূরা, ৩০) অন¨ত্র আল্লাহ তা‘আলা বলেন, ‘মানুষের কৃতকর্মের দরুন জলে ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। তিনি চান তাদেরকে তাদের কতিপয় কর্ম (কর্মের শাস্তি) আস্বাদন করাতে। যাতে তারা ফিরে আসে’ (রূম, ৪১)। উল্লেখিত আয়াতদ্বয়ের আলোকে প্রশ্নোল্লিখিত আয়াত দুটির সমাধান এই যে, কল্যাণ অকল্যাণ সবই আল্লাহ্র পক্ষ থেকে হয়ে থাকে। তবে, অকল্যাণ আল্লাহ্র পক্ষ থেকে মানুষের কৃতকর্মের ফল স্বরূপ এসে থাকে।
-আরমান
রাজশাহী।
