উত্তর: হ্যাঁ, একথা ঠিক। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ কি ফরয ছালাত আদায়ের পর সামনে এগিয়ে বা পিছনে সরে অথবা ডানে বা বামে সরে নফল ছালাত আদায় করতে অপারগ? (অর্থাৎ সরে গিয়ে সুন্নাত ছালাত আদায় করবে)’ (ইবনু মাজাহ, হা/১৪২৭; আবূ দাঊদ, হা/১০০৬)। মুআবিয়া রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন এক ছালাতকে অপর ছালাতের সাথে মিলিয়ে না আদায় করি, যতক্ষণ কোনো কথা না বলি অথবা সে স্থান হতে সরে না যাই’ (ছহীহ মুসলিম, হা/৮৮৩; আবূ দাঊদ, হা/১১২৯)।
প্রশ্নকারী : নুমায়রা বিনতে নোবেল
বাইশগাঁও, মনোহরগঞ্জ, কুমিল্লা।
