উত্তর : নিজ বাড়ীতে পালন করা কিংবা বাজার থেকে ক্রয় করা পশু দিয়ে কুরবানী দেওয়ার মাঝে কোন ফযীলত নেই। কুরবানীর ফযীলত নির্ভর করে অন্তরের তাক্বওয়া এবং পশু নিখুঁত হওয়ার উপরে (হজ্জ, ৩৭; নাসাঈ, হা/৪৩৬৯; ইবনে মাজাহ, হা/৩১৪৪; মিশকাত, হা/১৪৬৫)। তাই যার যেটা সামর্থ্য হবে সে সেটা দিয়েই কুরবানী দিবে। হাবীলের নিজের পালন করা মেষ ছিল, তিনি সেটা দিয়ে কুরবানী দিয়েছিলেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পালন করা কোনো পশু না থাকায় তিনি বাজার থেকে ক্রয় করা পশু দিয়ে কুরবানী দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৩৬৪২; আবুদাঊদ, হা/৩৩৮৪; মিশকাত, হা/২৯৩২)। উল্লেখ্য যে, অপরের ফসল অন্যায়ভাবে ভক্ষণ করে বেড়ে উঠা বাড়ীতে পালিত পশু কুরবানীর জন্য উপযুক্ত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পবিত্রতা ব্যতীত ছালাত কবুল হয় না এবং হারাম মালের দান কবুল হয় না’ (ছহীহ মুসলিম, হা/২২৪; তিরমিযী, হা/১; মিশকাত, হা/৩০১)।
-আবিদ হাসান
নলডাঙ্গা, নাটোর।
