উত্তর : মহিলাদের নাক ফোঁড়ানো যরূরী নয়। কেননা এ ব্যাপারে কুরআন-সুন্নাহতে কোন বক্তব্য পাওয়া যায় না। তবে স্বামীর মনোরঞ্জনের জন্য তা ফোঁড়াতে পারে। অবশ্য মহিলা ছাহাবীদের কান ফোঁড়ানোর ব্যাপারে একাধিক প্রমাণ মিলে। হাদীছে এসেছে ঈদের দিনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের উদ্দেশ্যে ওয়ায-নছীহত করেন ও তাদেরকে দান-ছাদাক্বা করতে উদ্বুদ্ধ করেন তখন তারা কানে ও গলায় হাত দিয়ে গহনা সমূহ খুলে বেলাল রাযিয়াল্লাহু আনহু-এর চাদরে প্রদান করতেন (ছহীহ বুখারী, হা/৫২৪৯; আবুদাঊদ, হা/১১৪৬; মিশকাত, হা/১৪২৯)। অত্র হাদীছ প্রমাণ করে যে, মহিলারা সৌন্দর্যের জন্য তাদের শরীরের অঙ্গ ফোঁড়াতে পারে।
-শিমু খাতুন
সাধনপুর, পুঠিয়া, রাজশাহী।
