কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : শুকরিয়ার সিজদা কীভাবে দিতে হবে? এতে নির্দিষ্ট কোনো দু‘আ পাঠ করতে হবে কি?

উত্তর : স্বাভাবিকভাবে সিজদা দেওয়ার মতোই শুকরিয়ার সিজদা দিতে হবে। তবে তা একটি দেওয়াই যথেষ্ট। এতে দু‘আও পাঠ করা যায় (ফাতাওয়া ইবনে বায, ১১/৩৮৯)। আবু বাকরা রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কোনো আনন্দ-সংবাদ বা এমন কিছু পৌঁছত যা দ্বারা তিনি খুশী হতেন, তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সিজদায় পড়ে যেতেন (আবুদাঊদ, হা/২৭৭৪; মিশকাত, হা/১৪৯৪)।

-আমীনা আখতার

 শেরপুর।


Magazine