উত্তর : জুম‘আ, ঈদায়েন কিংবা এ ধরণের বিশেষ কোন দিনকে কেন্দ্র করে সম্মিলিত মুনাজাত করা বিদ‘আত বা শরী‘আতের মধ্যে নতুন আবিষ্কার। এর স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায় না। তাই এই আমল অবশ্য পরিত্যাজ্য। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ. ‘যে ব্যক্তি এমন কোন আমল করল, যার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮; ছহীহ বুখারী, হা/২৬৯৭)। তাদের জন্য বিভিন্ন সময়ে দু‘আ করা যায়। যেমন, (এক) কবর যিয়ারতের সময় একাকী হাত তুলে দীর্ঘ সময় ধরে তাদের জন্য দু‘আ করা (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/৩৯৬৪)। (দুই) গভীর রাতে উঠে দুই রাক‘আত ছালাত আদায় করে তাদের জন্য হাত তুলে দু‘আ করা (আল-আদাবুল মুফরাদ, হা/৭৫৩; ছহীহ বুখারী, হা/১১৪৫; ছহীহ মুসলিম, হা/৭৫৮)। (তিন) ফরয ছালাতের শেষ বৈঠকে মাসনূন দু‘আসমূহ পাঠ করার সময়ে তাদের জন্য দু‘আ করা (ছহীহ বুখারী, হা/৮৩৫; ছহীহ মুসলিম, হা/৪০২)।
-আব্দুল্লাহ
গোদাগাড়ী, রাজশাহী।
