উত্তর : সিজদা অথবা ছালাতের কোন স্থানেই আরবী অথবা অন্য কোন ভাষায় প্রয়োজনীয় দু‘আ তৈরি করে পড়া যাবে না। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই ছালাত মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা কেবল তাসবীহ, তাকবীর ও কুরআন তেলাওয়াতের জন্যই নির্দিষ্ট’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭, আবুদাঊদ, হা/৭৯৫; নাসাঈ, হা/১২০৩। তবে কুনূতে নাযেলায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যক্তির নাম ধরে তাদের বিরুদ্ধে দু‘আ করেছেন’ (ছহীহ বুখারী, হা/৮০৪; ছহীহ মুসলিম, হা/৬৭৫; মিশকাত, হা/১২৮৮)। তাই কুরআন ও হাদীছে বর্ণিত দু‘আগুলোই পড়া উচিত। এরপরেও যদি কেউ আরো বেশী দু‘আ করতে চায়, তাহলে ছালাতের সালাম ফিরানোর পর দুই হাত তুলে একাকী নিজ ভাষায় দু‘আ করবে। দুই হাত তুলে দু‘আ করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না। তবে দু‘আ করার পর মুখমণ্ডল মাসেহ করা যাবে না। কেননা মাসেহ করার ব্যাপারে যে হাদীছ এসেছে তা যঈফ (ছহীহ মুসলিম, হা/৫৩৭; নাসাঈ, হা/১২১৮; দারেমী, হা/১৫৪৩; মিশকাত, হা/৯৭৮)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজিপুর।
