কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : জনৈক বক্তা বলেছেন যে, ‘হুজুরের সুপারিশে তার পরিবারের দশজনকে আল্লাহ জান্নাতে দিবেন’। কথাটির ভিত্তি আছে কি?

উত্তর : হাদীছটি অত্যন্ত যঈফ। ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ বলেন, উক্ত হাদীছের সনদে হাফছ ইবনু সুলায়মান নামক একজন দুর্বল রাবী আছে (যঈফ তিরমিযী, হা/২৯০৫; ‘ফাযায়েলুল কুরআন’ অধ্যায়; মিশকাত, হা/২১৪১)। হাদীছটি হলো, আলী ইবনু আবু তালেব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে এবং তার হালালকে হালাল ও হারামকে হারাম জ্ঞান করে আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই সাথে তার পরিবারের এমন দশজন লোকের সুফারিশ কবুল করা হবে যাদের জন্য জাহান্নাম অবধারিত’ (তিরমিযী, হা/২৯০৫; ইবনু মাজাহ, হা/২১৬; মিশকাত, হা/২১৪১)।

-রাজু, রংপুর।


Magazine