কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): বয়স ১৩/১৪ বছর। দাঁড়ি উঠেনি। থুতনিতে একটা তিল আছে, সেখানে কিছু চুল হয়েছে, এগুলো কাটা হয়। এগুলো কাটলে কি পাপ হবে?

উত্তর: দাঁড়ি বের হওয়ার পূর্বে থুতনির তিলের চুল কাটলে অসুবিধা নেই। কিন্তু দাঁড়ি বের হওয়ার পর সেই চুল কাটা যাবে না। কেননা তা দাঁড়ির অন্তর্ভুক্ত হবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ ছাঁটা এবং দাড়ি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৮; ছহীহ মুসলিম, হা/২৫৯)।

প্রশ্নকারী : মুসতাকিম

দিনাজপুর।


Magazine