উত্তর : আয়াতুল কুরসী পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে না। কেননা বিসমিল্লাহ পড়তে হয় সূরার প্রারম্ভে। তবে আয়াতুল কুরসী পড়ার সময় ‘আউযুবিল্লাহ’ পড়তে হবে। কেননা মহান আল্লাহ বলেন, ‘যখন কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহ্র আশ্রয় নিবে’ (নাহ্ল, ৯৮)।
-জুঁই
ফুলবাড়িয়া, ময়মানসিংহ।
