উত্তর : জমি বিক্রি করে হোক কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে হোক কোনো অবস্থাতেই হক্বদারকে তার প্রাপ্য হক্ব থেকে বঞ্চিত করে ঘুষ দিয়ে চাকুরি নিলে তার উপার্জিত অর্থ বৈধ হবে না। কেননা রাসূল (ছাঃ) ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের প্রতি লা‘নত করেছেন (আবুদাঊদ, হা/৩৫৮০; ইবনু মাজাহ, হা/২৩১৩; মিশকাত, হা/৩৭৫৩)। তবে হক্বদার তার হক্ব রক্ষা করার জন্য কিছু ব্যয় করলে তা ঘুষ হবে না। তখন তিনি মাযলূম বলে গণ্য হবেন এবং তার চাকুরি ও বেতন উভয়ই বৈধ হবে ইনশাআল্লাহ (হাশিয়া মিশকাত (দেওবন্দ ছাপা), উপরোক্ত হাদীছের আলোচনা দ্র.; বায়হাক্বী, হা/২০৯৮৬)।
-নাহিদুল ইসলাম
সাতমাথা, বগুড়া।
