উত্তর : না, এভাবে ‘আল-হামদুলিল্লাহ’ বলা উচিত নয়। কেননা এভাবে বলা নিতান্তই নিন্দনীয় ও গর্হিত কাজ। এ সময়ে খুশি হওয়া নিজেকে তার শত্রু বলে প্রমাণ করা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তুমি আমার উপরে শত্রুকে হাসাইওনা’ (ছহীহ মুসলিম, হা/২৭০৭)। তাছাড়া একজন মুসলিম অপর মুসলিমের দুঃখে দুঃখী হবে এবং তার সুখে সুখী হবে এটাই ঈমানের দাবী। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুমিনগণ একজন ব্যক্তির ন্যায়। যদি তার চক্ষু অসুস্থ হয়, তাহলে তার সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। আর যদি তার মাথা ব্যথা হয়, তাহলে তার সমস্ত শরীর ব্যথিত হয়ে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৬০১১; ছহীহ মুসলিম, হা/২৫৮৬; মিশকাত, হা/৪৯৫৪)। একজন মুসলিমকে যেন অপর কোন মুসলিমের আচার-আচরণে যেন অন্য মুসলিম কষ্ট না পায় সেদিকে সর্বদা সতর্কতা থাকতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রকৃত মুসলিম সে, যার হাত ও জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে (ছহীহ বুখারী, হা/১০, ছহীহ মুসলিম, হা/৪১, ৪০; মিশকাত, হা/৬)।
আবু সাঈদ
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।
