কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): হাদীছ অস্বীকারকারীদের বিধান কী এবং তাদের পরিণতি কী হবে?

উত্তর: হাদীছের প্রামাণিকতা কুরআনুল কারীমের একাধিক স্পষ্ট আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, ﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ﴾ ‘হে ঈমানদারগণ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের…’ (আন-নিসা, ৪/৫৯)। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ﴿وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى- إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى﴾ ‘আর তিনি (রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মনগড়া কিছু বলেন না। তাঁর কথা অহী-ই হয়ে থাকে, যা (আল্লাহর পক্ষ থেকে) তাঁর প্রতি নাযিল করা হয়’ (আন-নাজম, ৫৩/৪)। সুতরাং হাদীছ অস্বীকার করা মানে আল্লাহর অহীকে অস্বীকার করা, যা স্পষ্ট কুফরী। অতএব, হাদীছ অস্বীকারকারী কাফের সাব্যস্ত হবে এবং ইসলামের বিধান অনুযায়ী মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা ওয়াজিব। এক্ষেত্রে মুসলিম উম্মাহর সকল আলেমগণ একমত (আল-মুসতাদরাক, হা/৮০৬৯; মাজমূউল ফাতাওয়া, ইবনু তাইমিয়্যাহ, ৩/৪২২)। এ দণ্ড কার্যকর করবে সরকার।

প্রশ্নকারী : নাবীনুর রহমান

রাজবাড়ি।


Magazine