উত্তর : হ্যাঁ, যাবে। কেননা মানতের ছিয়াম ওয়াজিব। আর ওয়াজিব বা ক্বাযা ছিয়ামসমূহ রামাযান মাস ব্যতীত অন্য যে কোনো মাসে রাখা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা তাঁর রামাযানের ছুটে যাওয়া ছিয়াম পরবর্তী শা‘বান মাসে পালন করতেন (ছহীহ বুখারী, হা/১৯৫০; ছহীহ মুসলিম, হা/১১৪৬; আবূ দাঊদ, হা/২৩৯৯; সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৮২১০; মিশকাত, হা/২০৩০)। উল্লেখ্য নফল ছিয়াম ১৫ শা‘বানের পর রাখা যাবে না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন শা‘বান মাস অর্ধেক হয়ে যায়, তখন তোমরা আর (নফল) ছিয়াম রেখো না (আবূ দাঊদ, হা/২৩৩৭)। তবে রামাযানের সাথে মিলে যাওয়ার আশঙ্কা না থাকলে রাখতে পারে।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
