কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : জোরপূর্বক ইমামতি করা যাবে কি?

উত্তর : না, জোরপূর্বক ইমামতি করা যাবে না। কেননা যারা জোরপূর্বক ইমামতি করে বা ছালাত আদায় করায় তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আবু উমামা বাহেলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তির ছালাত তাদের কানের সীমা অতিক্রম করে না (অর্থাৎ কবুল হয় না)। (১) পলাতক দাস, যতক্ষণ না সে ফিরে আসে (২) ঐ মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে এবং (৩) ঐ ইমাম যাকে তার জাতি অপসন্দ করে’ (তিরমীযী, হা/৩৬০; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৪৮৭; ছহীহ আল-জামে‘, হা/৩০৫৭)। উল্লেখ্য যে, ইমাম যদি সঠিক আক্বীদায় চলার কারণে মুক্তাদীরা তার বিরোধীতা করে তাহলে তাদের কথা গণ্য হবে না।

-সাইফুল ইসলাম

কলারোয়া, সাতক্ষীরা।


Magazine