কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : জুববা বা পাঞ্জাবী জাতীয় পোষাক টাখনুর নীচে পরিধান করলে পাপ হবে কি?

উত্তর : পুরুষ ব্যক্তি পোষাক হিসাবে যাই পরিধান করুক না কেন তা টাখনুর উপরে থাকতে হবে। টাখনুর নিচে পরিধান করলে পাপ হবে। ক্বিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। সালেম রাযিয়াল্লাহু আনহু তাঁর পিতা ইবনু উমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘লুঙ্গি, জামা ও পাগড়ীতে ঝুলানোর নিষেধাজ্ঞা প্রযোজ্য। সুতরাং যে ব্যক্তি অহংকারবশত এ তিনটির কোন একটিকে ঝুলিয়ে পরিধান করবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার দিকে দৃষ্টি দিবেন না’ (আবুদাঊদ, হা/৪০৯৪; নাসাঈ, হা/৫৩৩৪; ইবনু মাজাহ, হা/৩৫৭৬; মিশকাত, হা/৪৩৩২)। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘মুমিনের কাপড় থাকবে তার অর্ধ গোছা পর্যন্ত। তবে টাখনু ও গোছার মাঝামাঝি থাকলে কোন গুনাহ নেই। কাপড় টাখনুর যে পরিমাণ নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে। কথাটি তিনি তিনবার বললেন। আর যে ব্যক্তি অহংকার করে টাখনুর নীচে কাপড় পরিধান করবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার প্রতি দৃষ্টি দিবেন না ’(আবুদাঊদ, হা/৪০৯৩; ইবনু মাজাহ, হা/৩৫৭৩; মিশকাত, হা/৪৩৩১; সিলসিলাতুছ ছহীহাহ, হা/২০৩৭)।

-মিটুল আলী

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine