কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : বাড়ির নিকটে ছহীহ আক্বীদার মসজিদ না থাকায় দূরের (৬ কি. মি.) মসজিদে যাওয়া যাবে কি?

উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতিতে ছালাত আদায় করার কারণে কোনো মসজিদে যদি ছালাত আদায় করতে বাধা দেওয়া হয়, তাহলে গ্রামের মসজিদ ছেড়ে দূরের মসজিদে যাওয়া যাবে। তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু-এর সাথে ছালাত আদায়ের জন্য এক মসজিদে প্রবেশ করলাম। সেখানে আযান হয়ে গিয়েছিল। অতঃপর মুয়াযযিন আবার ছালাতের জন্য ডাকা শুরু করল। তখন ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু বললেন, ‘চলো বের হয়ে যাই এই বিদআতীর নিকট থেকে। তিনি সেখানে আর ছালাত আদায় করলেন না (তিরমিযী, হা/১৯৮; আবূ দাঊদ, হা/৫৩৮)।

-আনোয়ার হোসেন

 কাশিমপুর, গাজীপুর।


Magazine