কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : মসজিদে প্রবেশের সময় যে সালাম দেওয়া হয় তা কাদের উদ্দেশ্যে?

উত্তর : মসজিদে প্রবেশের সময় মুছাল্লীদের উদ্দেশ্যে সালাম প্রদানের ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ নেই। তবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে প্রবেশের সময় তার প্রতি সালাম প্রদানের কথা বলেছেন। আবু হুমাইদ অথবা আবু উসাইদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সালাম দেয়। অতঃপর সে যেন বলে ‘আল্লাহুম্মাফতাহলী আব্ওয়াবা রহ্মাতিকা’। আর বের হওয়ার সময় বলবে, আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন ফাযলিকা (আবুদাঊদ, হা/৪৬৫ ছহীহ ইবনু মাজাহ, হা/৭৭২)। এই হাদীছ প্রমাণ করে মসজিদে প্রবেশের সময় ‘আমভাবে সালাম দিয়ে প্রবেশ করা ভাল।

-আব্দুল্লাহ

পুঠিয়া, রাজশাহী।


Magazine