উত্তর : হ্যাঁ, এমর্মে ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (দ্রঃ : মুসান্নাফ ইবনে আবী শায়বাহ, হা/২০৭৬৯; মুসনাদে আহমাদ, হা/৪৬৪৮, ৪৮৮০)। তবে উক্ত হাদীছটির অর্থ এই যে, মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি মূল্য বৃদ্ধির লক্ষ্যে পণ্য গুদামজাত করে রাখে তাহলে তা হারাম হবে। তবে যদি বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য থেকে থাকে যা দ্বারা মানুষের চাহিদা পূরণ হয় সেক্ষেত্রে পণ্য মজুদ রাখাতে কোন সমস্যা নেই (ফাতহুল বারী শারহুল বুখারী, ২/৩৪৮ পৃঃ; তুহফাতুল আহওয়াযী, ৪/৪০৪ পৃঃ)।
মাইদুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
