কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : আমার স্বামী ব্যবসার জন্য একটি এনজিও বা ঋণদাতা সংস্থা থেকে ঋণ নেয়। সেখানে সাক্ষী হিসাবে আমাকে স্বাক্ষর দিতে হয়। স্বাক্ষর না দিলে স্বামী মানসিক অত্যাচার করে। এ অবস্থায় আমার করণীয় কী?

উত্তর : এনজিও মূলত সূদভিত্তিক প্রতিষ্ঠান। সুতরাং এমন সূদী কারবারে সাক্ষী হিসাবে স্বাক্ষর দেয়া যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা অন্যায় ও পাপ কাজে সহযোগিতা কর না’ (মায়েদাহ, ২)। জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদদাতা, সূদ গ্রহীতা, সূদের হিসাব লেখক এবং সূদদাতা-গ্রহীতার সাক্ষীর উপর লা‘নত করেছেন। তিনি এটাও বলেছেন যে, পাপের দিক দিয়ে তারা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। সুতরাং স্বামীকে বুঝাবার চেষ্টা করতে হবে। সে সংশোধন না হলে খোলা করার (স্বামীকে পরিত্যাগ করার) ইখতিয়ার রয়েছে। তবে মাযলূম হিসাবে তার সাথে বসবাস করলে আল্লাহ পাকড়াও করবেন না।

-রুমা আক্তার

ফুলপুর, ময়মনসিংহ।


Magazine