কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): আমি জানি যে আমার বাবার হারাম উপার্জন আছে। কিন্তু সে ব্যাপারে আমার কথা বলার সুযোগ নেই। এমতাবস্থায় তার মৃত্যুর পর সেই সম্পদ কি আমি গ্রহণ করতে পারব? এতে কি আমার পাপ হবে?

উত্তর: এসময় সম্পদ যদি কারো থেকে আত্মসাৎ করা না হয় বা জোর করে দখল করা না হয়, তাহলে এক-তৃতীয়াংশ দান করে দিবে। আর বাকি অংশ ভোগ করতে পারে। তবে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সা‘দ বিন আবী ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু-এর অসুস্থতায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলে তিনি বলেন, একটি মাত্র কন্যা ব্যতীত আমার কোনো ওয়ারিছ নেই। এখন আমি আমার সম্পদের দু-তৃতীয়াংশ ছাদাকা করতে পারি কি? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ‘না’। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, ‘না’। আমি বললাম, এক-তৃতীয়াংশ। তিনি বললেন, ‘এটাও অনেক বেশি’ (ছহীহ বুখারী, হা/৫৬৬৮)।

প্রশ্নকারী : শাকিল শুভ

বগুড়া।


Magazine