কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ২.৫০ ভরি ব্যবহৃত স্বর্ণ থাকলে তার যাকাত দিতে হবে কি?

উত্তর : ২.৫০ ভরি স্বর্ণের যাকাত দিতে হবে না। কেননা স্বর্ণের যাকাতের নিছাব হচ্ছে বিশ মিছক্বাল বা সাড়ে সাত ভরি যা ৮৫ গ্রাম সমপরিমাণ (দারাকুৎনী, ইরওয়াউল গালীল, হা/৮১৫)। তবে ব্যবহৃত স্বর্ণ যদি নিছাব পরিমাণ হয় তাহলে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আম্র ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন, দু’জন স্ত্রী লোক রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসল। তখন তাদের হাতে দু’টি স্বর্ণের বালা ছিল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি যাকাত আদায় কর? তারা বলল, ‘জ্বি’-না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা কি ভালবাস যে আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তোমাদেরকে দু’টি আগুনের বালা পরাবেন? তারা বলল, কখনও না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এর যাকাত আদায় কর’ (তিরমিযী, হা/৬৩৭; নাসাঈ, হা/২৪৭৯, সনদ হাসান; মিশকাত, হা/১৮০৯)।

-উম্মু রুকাইয়া

তালা, সাতক্ষীরা।


Magazine