উত্তর : পিতা-মাতা যত বড় পাপী হোক না কেন, তাদের সাথে সদাচরণ করতে হবে। এমনকি অমুসলিম হলেও। আসমা বিনতে আবুবকর রাযিয়াল্লাহু আনহা বলেন, কুরাইশদের সাথে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্ধিকালে আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসল। তখন আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফাতওয়া জানতে চাইলাম। বললাম, আমার মা আমার কাছে এসেছে, কিন্তু তিনি ইসলাম থেকে বিমুখ। আমি কি তার সাথে সদাচরণ করব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, তোমার মায়ের সাথে সদাচরণ কর’ (ছহীহ বুখারী, হা/২৬২০; ছহীহ মুসলিম, হা/১০০৩; মিশকাত, হা/৪৯১৩)। এমতাবস্থায় পিতাকে অন্যায় থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে এবং সদাচারণও বহাল রাখতে হবে। তবে এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীর সংসার ত্যাগ করতে পারে।
-আব্দুল আলীম
পশ্চিম বিরামপুর, সাপাহার, নওগাঁ।
