কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : কী কী আমল করলে পিতা-মাতাকে সন্তুষ্ট করা যায়?

উত্তর : পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে তাদের সন্তুষ্ট অর্জন করা যায়’ (বানী ইসরাঈল, ২৩-৩৪)। কেননা আল্লাহ তা‘আলার ইবাদতের পর পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ এসেছে (লোকমান, ১৪)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেছিলেন কোন আমল আল্লাহ্র নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে ছালাত আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করা (ছহীহ বুখারী, হা/৫২৭; ছহীহ মুসলিম, হা/২৬২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্র সন্তুষ্টি। পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্র অসন্তুষ্টি (তিরমিযী, হা/১৮৯৯; সিলসিলা ছহীহাহ, হা/৫১৬; তাহক্বীক্ব মিশকাত, হা/৪৮২৭)। পিতা-মাতার খিদমতের মাধ্যমে জান্নাত লাভ করা যায় (ছহীহ মুসলিম, হা/৬৬৪৪)।

-সিদ্দাতুল হাসান হাবীব

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine