কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : মহিলারা স্বামীর মনোরঞ্জনের জন্য কপালে টিপ পরতে ও মাসিক অবস্থায় নখে নেলপালিশ ব্যবহার করতে পারে কি?

উত্তর : মহিলারা স্বামীর মনোরঞ্জনের জন্য তার কাছে অবস্থানকালে যে কোন বৈধ সামগ্রী দ্বারা যেভাবে খুশি সাজতে পারে। তবে কপালে টিপ দিতে ও নখে নেলপালিশ ব্যবহার করতে পারবে না। কেননা টিপ দেয়া হল হিন্দুদের রীতি এবং নেলপালিশ হল ইহুদী-খ্রীষ্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য (নাসিরুদ্দীন আলবানী, বাসর রাতের আদর্শ)।

-জুয়েল রানা, পত্নিতলা, নওগাঁ;

তাসলিমা ও সাবিকুন নাহার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine